• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও নারায়ণগঞ্জে সাদপন্থীদের মারকায ইজতেমা বন্ধ করার হুশিয়ারী বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ তুরস্কের উদ্দেশে দেশ ছেড়েছেন সাংবাদিক এম সামাদ মতিন ১৭ বছর অনেকেই গার্মেন্টস শিল্প ও শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছেন: দিপু নগরীর দেওভোগ এলাকায় বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন এর শুভ উদ্বোধন তুরস্কে COP31 জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন নারায়ণগঞ্জের সাংবাদিক এম সামাদ মতিন নারায়ণগঞ্জ সদরে ১১ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ঔষধ বিতরণ করেন ডিসি রায়হান কবির শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে বিসিক-ইপিজেডসহ শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি

দেশে নির্বাচনের নামে তামাশা হচ্ছে: এড. তৈমুর আলম

বিডিনিউজ আই ডেস্ক : / ৫১২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
ফতুল্লার হরিহরপাড়া এলাকায় জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এডভোকেট তৈমুর আলম খন্দকার ।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, জিয়া ও জিয়ার পরিবার এখন বর্তমান সরকারের প্রধান শত্রু। তা না হলে কেন একের পর এক মিথ্যা মামলা দিয়ে তার দল ও পরিবারকে কাবু করছে। বর্তমানে দেশের কোথাও কোন নির্বাচন হচ্ছে না। হচ্ছে নির্বাচনের নামে তামাশা। এখন তো হাওয়া ভবন বা তারেক রহমান নেই। তাহলে প্রতি বছর ৬৪ হাজার কোটি টাকা বিদেশে মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার হচ্ছে, এখন এগুলো কারা করছে? এখন এগুলো পাচার করছে আওয়ামী লীগের লোকজন।
মঙ্গলবার (৮ জুন) বাদ যোহর ফতুল্লার হরিহরপাড়া এলাকায় জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জসহ দেশের অনেক জায়গায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন করতে গিয়ে পুলিশের ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে বাধাগ্রস্ত হয়েছে। কোন জায়গায় খাবার ছিনিয়ে নেয়া এবং প্যান্ডেলও ভেঙ্গে ফেলা হয়েছে। কোন পর্যায়েই এখন নির্বাচন হয়না। সরকারের পক্ষ থেকে যার নাম বলে দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে সেখানে তারা নিজেরাই নির্বাচন করে দিয়ে আসেন।
ফতুল্লা থানা যুবদলের আহবায়ক হাজী মো. মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সালাউদ্দিন আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. সালাহউদ্দিন সালু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুর রহমান স্বপন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াদ মো. চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল ইসলাম চয়ন, ফতুল্লা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ইসমাইল হোসেন খান প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..