• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

নতুন বই বিতরণ অনুষ্ঠানে বই আমাদের জ্ঞান ও সৃজনশীলতার অমূল্য সম্পদ, তাই পড়াশোনায় মনোযোগী হতে হবে;ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৫৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা। সকাল থেকেই স্কুলমুখী হয়ে তারা রঙিন মলাটের বই বুকে জড়িয়ে ধরেছে, কেউ কেউ খুশিতে উল্টে দেখছে পাতা।

বছরের প্রথম দিনে নতুন বই বিতরণকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বই আমাদের জ্ঞান ও সৃজনশীলতার অমূল্য সম্পদ, এটি ধরে রেখে পড়াশোনায় মনোযোগী হতে হবে; সরকারের লক্ষ্য গুণগত শিক্ষা নিশ্চিত করা এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুবিন্যস্ত করে গড়ে তোলা। তিনি শিক্ষার্থীদের নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখে আনন্দিত হন এবং শিক্ষাকে সবার মাঝে ছড়িয়ে দিতে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার সকালে সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বই বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলায়ও সকল সরকারি বিদ্যালয়ে বই বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির নিজ হাতে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণকালে এ কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, বই পড়ার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ে এবং জ্ঞানার্জনের ফলে শিক্ষার্থীরা আলোকিত হয়, যা তাদের ভালো-মন্দে প্রভাবিত হওয়া থেকে রক্ষা করে; তিনি শিক্ষার্থীদের আত্ম-উন্নয়নমূলক ও দেশি-বিদেশি ক্লাসিক বই উপহার পাঠাভ্যাস গড়তে উৎসাহিত করেন। এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ উদ্দিন, শিক্ষা কর্মকর্তা ওর জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ স্কুলের শিক্ষক ও এলাকার গণ্যমান্য লোকজন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..