• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান

না’গঞ্জে গ্রাম আদালতের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন / ৫১৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

জেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কিত ব্যপক জনসচেতনা বৃদ্ধিতে স্থানীয় সরকারী -বেসরকারি প্রতিষ্ঠান ও সাংবাদিকদের অংশগ্রহণে নারায়ণগঞ্জে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার শাখা, নাঈমা ইসলাম’র সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার তারিক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম, মেহেদী হাসান।

কর্মশালায় বক্তব্য রাখেন জেলা
সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো.আসাদুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা কামরুজ্জামান রোমান, সিনিয়র সহকারী কমিশনার টি,এম,রাহসিন কবির, যুব উন্নয়ন অধিদপ্তরেরনউপ পরিচালক হাসিনা মমতাজ, সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রায়হান কবির তার বক্তব্যে বলেন, গ্রাম আদালত থাকলে পক্ষ পাতিত্ব কম হবে। সঠিক প্রক্রিয়ায় বিচার না হলে পক্ষপাতিত্বের অভিযোগ আসবে। যার পক্ষে রায় যায় সে খুশি হয় অপর পক্ষ অসন্তুষ্ট হয়।ছোট- খাটো ঘটনা ঘটলে আমরা থানায় চলে যাই। যে বিষয়ে যাই থানাও জানেনা এটা গ্রাম আদালতে বিচার করা সম্ভব।ইউপি চেয়ারম্যান হবেন গ্রাম আদালতের বিচারক। তিনি না থাকলে যে মেম্বার যোগ্য বেশী তিনিও গ্রাম আদালতের বিচারক হতে পারবেন। এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। গ্রাম আদালত সর্বোচ্চ ৩ লাখ টাকার রায় দিতে পারবে।

জেলা গ্রাম আদালতের ব্যনস্থাপক ফিরোজা বেগম ঝুমুর’র সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন গ্রীন ফর পীচের চেয়ারম্যান আরিফ মিহির, প্রভাত সমাজ কল্যান সংসদের চেয়ারম্যান প্রদীপ কুমার দাস, দৈনিক আলোকিত বাংলাদেশ’র জেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ শাওন,নারায়ণগঞ্জ জেলা রির্পোটার্স ইউনিটির সভাপতি মোঃ শহীদুল্লাহ্ রাসেল, নিউজ নারায়নগঞ্জের সম্পাদক শরীফ সুমন, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমীর ইসলাম, ঢাকা নিউজের সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, আজকের নীর বাংলার বার্তা সম্পাদক আনিসুল হক হীরা, সাংবাদিক জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন এনজিও এবং প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..