• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

না’গঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা

জাহাঙ্গীর হোসেন / ৭৯২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গীর হোসেনঃ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, ড্যাব’র জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর আলম ও জেলা পরিবার পরিকল্পনা’র উপপরিচালক মো. শহিদুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ জামাল হোসাইন, জেলা তথ্য অফিসার মুহাম্মদ কামরুজ্জামান, আনসা-ভিডিপি’র ইউআই এম ইদ্রিস আলি, জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হাবিবুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. উম্মে ফারহানা, বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাজিউর রহমান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আইভি ফেরদৌস, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সুমাইয়া ইয়াকুব ও কনসালটেন্ট (ইউনিসেফ) ডা. লি শান্তা মন্ডলসহ সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন সার্ভেল্যান্স এম্যুনাইজেশন মেডিকেল অফিসার (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা্ মো. মোরশেদুল ইসলাম খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট লুৎফর রহমান।।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..