• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন

না’গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি

জাহাঙ্গীর হোসেন / ৪১৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে

মাসব্যাপী সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা কার্যালয় চত্বরে পল্লী উন্নয়ন ভবনের সামনে মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুস আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন না.গঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দীন।

এ সময় প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দীন বলেন, তৃণমূল ও প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর আমিষের ঘাটতি রয়েছে। সুলভ মূল্যে পাওয়া পণ্য তাদের জন্য অনেকটা সহজ হবে ও তাদের জন্য আমিষের চাহিদা পূরণ হবে।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেলসহ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আলী বলেন, সুলভ মূল্যে জনসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। এই কর্মসূচির আওতায় রমজান উপলক্ষে ১ ডজন ডিম ৯২ টাকা ও ১ লিটার গরুর খাঁটি দুধ ৮০ টাকায় বিক্রি করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..