• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীবন আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইয়র্ক বইমেলায় রেহমান সোবহান প্রবাসী পল্লী আবাসন প্রকল্পের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ নারায়ণগঞ্জে ড্যাব’র মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ নারায়ণগঞ্জ সদরে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও ফয়েজ উদ্দিন

না’গঞ্জ জেলা পরিষদ সর্বাধিক উন্নয়নমূলক কাজ করেছে: আনোয়ার হোসেন

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
নারায়ণগঞ্জ জেলা পরিষদের বরাদ্দ থেকে বন্দর উপজেলার বিভিন্ন প্রান্তে কয়েকটি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন এবং কিছু রাস্তার কার্য সমাপ্তির পর তা উদ্বোধন ও পরিদর্শণ করছেন আলহাজ্ব আনোয়ার হোসেন

মেহেদী হাসান প্রান্তঃ  নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জেলা পরিষদের কাঙ্খিত সেবা মানুষের দ্বোরগোড়ায় পৌছে দেবার লক্ষে আমরা কাজ করছি। ইতিমধ্যে সমগ্র বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদ সর্বাধিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করেছে। তার মধ্যে বন্দরে আমরা ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। আজ আমরা কিছু রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করেছি এবং কিছু রাস্তার কার্য সমাপ্তির পর তা উদ্বোধন করেছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেয়েছি তাই মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি ও শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি’।

(২ জুন) বুধবার নারায়ণগঞ্জ জেলা পরিষদের বরাদ্দ থেকে বন্দর উপজেলার বিভিন্ন প্রান্তে কয়েকটি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন এবং কিছু রাস্তার কার্য সমাপ্তির পর তা উদ্বোধন ও পরিদর্শণ শেষে আলহাজ্ব আনোয়ার হোসেন তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

এসময় বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য হাজী মোঃ আলাউদ্দিন, গাজী আরিফুল ইসলাম (আলীনূর), মোস্তাফিজুর রহমান মাসুম, ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ রউফ, সাবেক প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিয়া, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী ওয়ালিউল্লাহ, উপ-সহকারি প্রকৌশলী কাঞ্চন কুমার পালিক, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলী ভূঁইয়া, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন মিলন, ধামগড় ইউপি’র ২নং ওয়ার্ড মেম্বার ফয়েজুর রহমান মোল্লা, ৬নং ওয়ার্ড মেম্বার কবির হোসেন, ৭নং ওয়ার্ড মেম্বার হাফেজ আইয়ুব, সোনারগাঁও উপজেলা যুবলীগ নেতা নাজমুল খাঁন শান্ত সহ বন্দরের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..