• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

নানা আয়োজনে উদযাপিত নারায়ণগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

নিজস্ব সংবাদদাতা / ৩১৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। চিত্রাংকন, রচনা, অন লাইন কুইজ প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, আজীবন সদস্যদের মাঝে মেম্বারশীপ সার্টিফিকেট বিতরন ও কেক কাটার মধ্যে দিয়ে উদযাপিত হয় এই দিনটি।

বৃহস্পতিবার (৮ মে) সকালে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর বর্ণাঢ্য র‌্যালি নিয়ে বের হয় এ সংগঠনের সদস্যরা। ইউনিট অফিস হতে র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে নিজ কার্যালয়ে আলোচনা সভার ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, রেড ক্রিসেন্ট আর্তমানবতার সেবায় কাজ করেন তাই যেকোন প্রয়োজনে রেড ক্রিসেন্ট এর পাশে থাকবেন।
রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট জাকির হোসেন, এডভোকেট রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ছাড়াও রেড ক্রিসেন্ট এর সকল সদস্যবৃন্দ।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আরো বলেন বলেন, আমাদের সকলকেই দেশের জন্য কাজ করে যেতে হবে। যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করতে হবে দেশকে এগিয়ে নিতে হবে। গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় শনিবার ১০ হাজার গাছ লাগানোর কার্যক্রম শুরু হবে। নারায়ণগঞ্জে গ্রীন এন্ড ক্লিন সিটি হিসেবে তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছি এবং বাস্তবায়নের কার্যক্রম অব্যাহত রয়েছে। রেড ক্রিসেন্ট কি এর কাজ কি এর সম্পর্কে প্রচারিত করতে হবে। জনগণের মাঝে পৌঁছে দিতে হবে এর সেবা কার্যক্রম। জনগণই আমাদের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। তাই এই জনগণকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে রেড ক্রিসেন্ট ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..