• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির ফতুল্লার কমর আলী স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম: জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ১৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির

জাহাঙ্গীর হোসেন / ১১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সততা, নিষ্ঠা, দক্ষতা ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো পুরস্কার গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিএসবি ফতুল্লা জোনের সদস্য হুমায়ুন কবির।

রবিবার (৩০ আগস্ট)সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ প্যারেড অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।

পুলিশের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের পাশাপাশি ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার অর্জন করেন।

এর আগে একইভাবে তাঁর কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে পুরস্কার লাভ করেন তিনি।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপারগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, “সততা, নিষ্ঠা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি আমার দায়িত্ব পালনে আরও উৎসাহ, সাহস ও আত্মবিশ্বাস বাড়িয়েছে। মাননীয় পুলিশ সুপার স্যার এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা, দিকনির্দেশনা ও দোয়া অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে ভালো কাজ করার চেষ্টা করব।”
তিনি এ পুরস্কারের জন্য মাননীয় পুলিশ সুপার এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..