• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না’গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮

নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত

জাহাঙ্গীর হোসেন / ১৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

“ফুসফুসের যত্ন সারাজীবন” এই প্রতিপাদ্য নিয়ে এসকেএফ’র আয়োজনে নারায়ণগঞ্জে পালিত হয়েছে বিশ্ব ফুসফুস দিবস-২০২৬।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের
ব্লু পিয়ার রেস্টুরেন্টে অধ্যাপক ডাঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড‍্যাব, নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম।

প‍্যানেল অব এক্সপার্ট ছিলেন অধ্যাপক ডাঃ রণজিত রায়, অধ্যাপক ডাঃ দেলোয়ার হোসেন ও ডাঃ সফিউল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ বেলাল আল আজিজ ।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ বেসরকারি চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প এলাকা, এখানে রয়েছে ডাইং, স্পিনিং, সিমেন্ট কারখানা, ইটভাটা- এসবের ধোঁয়ায় বাতাস হচ্ছে ভারী, হচ্ছে দূষিত। আর এ বাতাস গ্রহণ করে ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে হচ্ছে । রাস্ট্র ও এসব কারখানার মালিকদের নিকট আবেদন থাকবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার। আর আমরা চিকিৎসকরা হাসপাতালে, ব‍্যক্তিগত চেম্বারে রোগী ও রোগীর স্বজনদের সচেতনতা বৃদ্ধি করতে বলবো । তিনি আরো বলেন যদি মাস্ক ব্যবহার করা যায় অনেকটা রেহাই পাওয়া যাবে এ দূষিত ও ক্ষতিকর দিক থেকে । প্রধান অতিথি আরো বলেন ধূমপান থেকে বিরত থাকার জন্য মানুষকে সচেতন করতে হবে, যা ফুসফুসের ক‍্যানসারের অন‍্যতম কারন। আসুন আমরা ফুসফুসের যত্ন নেই ও ফুসফুসের রোগ থেকে মুক্তি নেই ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..