• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

জাহাঙ্গীর হোসেন / ২৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প, র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলা সিভিল কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রায়হান কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসনিম আক্তার পিপিএম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান।

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রায়হান কবির তার বক্তব্যে বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে, আমি বলতে চাই যে স্বাস্থ্য সুরক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। এই দিবসের জাতীয় প্রতিপাদ্য স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ”।আমরা জানি, স্বাস্থ্য সেবা এখনও অনেক দেশেই সবার জন্য সহজলভ্য নয়। তাই আমাদের উচিত স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করা, যাতে প্রতিটি মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে। বিজ্ঞানের উপর আস্থা রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে চলেই আমরা জয় করতে পারি আগামীর যেকোনো স্বাস্থ্য ঝুঁকি।
এই দিবসে, আমরা অঙ্গীকার করি যে, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমরা কাজ করব।তিনি আরো বলেন যে, জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা সিভিল কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক’র সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মোরশেদুল ইসলাম খান।

সভায় স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..