• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখ শুনে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন মানবিক ডিসি জাহিদ সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক,পরিদর্শন কালে খুব শীঘ্রই উদ্বোধন :মোহাম্মদ আবদুর রউফ সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে যশোরে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং, যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ ফতুল্লায় ৬ দিন ধরে নিখোঁজ যুবক মিনহাজ শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

নারায়ণগঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্রাক ফিশারিজের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

জাহাঙ্গীর হোসেন / ৩৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার মৎস্য খাতের আমূল পরিবর্তন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের দক্ষ করে তোলার লক্ষ্যে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) আড়াইহাজার উপজেলার মারুয়াদীস্থ স্বপ্নীল পার্টি সেন্টারে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ এই অনুষ্ঠানের আয়োজন করে।

মৎস্যচাষীদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এই কর্মশালায় আড়াইহাজারের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৫০ জন অগ্রগামী মৎস্যচাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মাছ চাষের লাভজনক পদ্ধতি ও আধুনিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনার প্রধান বিষয়গুলো ছিল:
বৈজ্ঞানিক পদ্ধতিতে পুকুর প্রস্তুতি এবং পানির গুণগত মান নিয়ন্ত্রণ।
প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের সঠিক ব্যবহার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা।
মানসম্মত পোনা নির্বাচন এবং সুষম খাদ্যের সঠিক বণ্টন।
মাছের সাধারণ রোগ প্রতিরোধ ও তার আধুনিক চিকিৎসা ব্যবস্থা।
ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের রিজিওনাল ম্যানেজার মোঃ সাইফুল্লাহর সভাপতিত্বে
প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন কৃষিবিদ সাদমান সাকিব এবং কৃষিবিদ মোঃ মারুফুল হাসান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ জেলার ব্র্যাক জেলা সমন্বয়ক সুমন চৌধুরী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের অফিসার (সেলস) মোঃ সিকান্দার।

তাত্ত্বিক আলোচনার পাশাপাশি চাষীদের জন্য ছিল হাতে-কলমে শেখার সুযোগ। উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে চাষীরা তাদের মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে চাষীদের বিভিন্ন সমস্যার সমাধান ও পরামর্শ প্রদান করা হয়।
এ ধরনের প্রশিক্ষণ মৎস্য উৎপাদন বৃদ্ধিতে এবং গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজক সংস্থা ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও খামারিদের স্বাবলম্বী করতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও এ ধরনের উন্নত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..