• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৩ অক্টোবর চিরশিশু রহীম শাহের জন্মদিন কবি ও সাংবাদিক এনামুল হক প্রিন্স- এর শিয়রে বর্ণ সাহিত্য পত্রের ফুলের শ্রদ্ধাঞ্জলি কোটি টাকা আত্মসাতের মামলায় বিপিটিএলের সাবেক পরিচালক মেরাজুল গ্রেপ্তার নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা প্রশাসন বদ্ধপরিকর  জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদা’র শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডি’র ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান স্বচ্ছতা ও জবাবদিহিতায় তথ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি

নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

Climate Resilient Campus Initiative-এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর, ২০২৬) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১ম ও ২য় ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে এ অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বর্তমান সরকার তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অত্যন্ত আন্তরিক। মাশরুম চাষ একটি লাভজনক, পুষ্টিকর ও জলবায়ু সহনশীল উদ্যোগ। অল্প পুঁজি ও অল্প জায়গায় এটি চাষ করে বেকার যুবক ও নারীরা স্বাবলম্বী হতে পারেন। এই প্রশিক্ষণের মাধ্যমে যে দক্ষতা অর্জিত হয়েছে, তা কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষি উদ্যোগের বিকল্প নেই। জেলা প্রশাসন সবসময় নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, আমরা চাই প্রশিক্ষণ শুধু সনদের মধ্যে সীমাবদ্ধ না থেকে মাঠ পর্যায়ে বাস্তবায়িত হোক। সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষিত উদ্যোক্তাদের সব ধরনের কারিগরি সহযোগিতা ও বাজারজাতকরণে সহায়তা করা হবে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে একটি দক্ষ ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়াই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..