• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি / ২৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

সাংবাদিক সমাজের কল্যাণে অধিকার দাবি এবং আদায় ও সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হবার আহ্বান নিয়ে ২০২৫ সালে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি(NJU) আত্মপ্রকাশ ঘটে। ১২ এপ্রিল রোববার সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আহবায়ক কমিটি বিলুপ্ত করে ২১ সদস্য বিশিস্ট কার্যকরী কমিটি(২০২৬-২০২৮) নাম ঘোষণা করা হয়।

কমিটির সভাপতি দৈনিক আমার সময় প্রতিনিধি ও নিউজ পোর্টাল বর্তমান সংবাদবিডি২৪ডটকম এর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক দৈনিক ভোরের সময় প্রতিনিধি ও বিদ্যুৎ টাইমস -এর সম্পাদক এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ।

১২ এপ্রিল রোববার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ আবেদীন ভীলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন -সিনি: সহ-সভাপতি পদে- কাজী আনিসুল হক হীরা, দৈনিক আজকের নীর বাংলা, সহ-সভাপতি পদে-
মো: আসলাম মিয়া, দৈনিক ঢাকা প্রতিদিন, সহ- সাধারণ সম্পাদক পদে-
মো: মনিরুল ইসলাম মনির , দৈনিক বাংলাদেশের আলো, সাংগঠনিক সম্পাদক পদে-এম,আর হায়দার রানা,
দৈনিক আজকের নীর বাংলা , অর্থ সম্পাদক পদে-আবুল কালাম সরদার,
সাপ্তাহিক রুদ্র কন্ঠ, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে-মোঃ শাহ আলম,এন,এ,এন,টিভি,দপ্তর ও প্রচার সম্পাদক পদে-হারুন অর রশিদ সাগর,দৈনিক দেশের আলো,আইন বিষয়ক সম্পাদক পদে- এড: সাহিদুল ইসলাম টিটু, দৈনিক জন্মভূমি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে- মোঃ মোজ্জাম্মেল হোসেন লিটন
দৈনিক অগ্রবাণী প্রতিদিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে- জাকির আহমেদ, দৈনিক খবর প্রতিদিন।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, এইচ.এম.সেকান্দার আলী, দৈনিক রুদ্র বার্তা, সোহেল গাজী, বিজয় টিভি, মুন্না খান,সময়ের কন্ঠস্বর,আল আমিন, দৈনিক এশিয়ান এইজ, মো: কাউছার হোসেন, দৈনিক ভোরের সময়, মোঃ সাজ্জাদ আহমেদ খোকন, দৈনিক অন্য কন্ঠ, ওয়ারদে রহমান, রুদ্র কন্ঠ, মোঃ শাহ আলম, দৈনিক সবার কন্ঠ, মোঃ শাহিন আহমেদ, সাপ্তাহিক দূর্ণীতির চিত্র।

উল্লেখ্য, ‘সত্যের পথে, সাংবাদিকদের ঐক্যে’ শ্লোগান কে ধারন করে গত বছরের ২৫ জুন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (NJU) স্থানীয় সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশ করে। আত্মপ্রকাশের পর থেকেই যথাসাধ্য মতো সাংবাদিকদের কল্যাণে ও সামাজিক সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..