• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

বিডিনিউজ আই ডেস্ক : / ৪০০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৯ মে, ২০২২

বিডি নিউজ আই, জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২২ (১২-১৫ জুন) উপলক্ষে অবহিতকরণ ও জেলা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ মে) সকালে জেলা সিভিল সার্জন সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন ডা. আফম মুশিউর রহমানের সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা অহিন্দ্র কুমার মন্ডল, জেলা তথ্য কর্মকর্তা মো. সিরাজ-উদ-দৌলা ও ইসলামিক ফাউন্ডেশন মাষ্টার ট্রেইনার কবির আহমেদ।
অবহিতকরণ ও পরিকল্পনা সভায় জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবি ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক ও জেলা ইপিআই তত্ত্বাবধায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান।
অবহিতকরণ সভায় আরো উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ, জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা শাকির হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..