• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন

নারায়ণগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, জাহাঙ্গীর হোসেনঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালিত হচ্ছে। এ উপলক্ষে জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. আয়নাল হক, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ শাহরিয়ার সালমা প্রমুখ।
শনিবার (২৩ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকায় জেলা মৎস্য দপ্তরের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। আগামী ২৯ জুলাই পর্যন্ত কর্মসূচী চলমান থাকবে । সভায় মাছের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ, মাছের গুনগত মানের উৎপাদন বৃদ্ধি, মাছ চাষে স্বয়ং সম্পন্ন হওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. আয়নাল হক জানান, শিল্পবর্জ্যের কারণে নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীতে মাছ নেই। খালগুলোতেও এখন মাছ পাওয়া যায়না। বর্ষা মৌসুমে কিছুটা মাছের দেখা মিললেও শিল্পবর্জ্যের কারণে বিষক্রিয়ার প্রভাব থেকেই যায়। বিভিন্ন শিল্প কারখানার মালিকরা ইটিপি স্থাপন করলেও ইটিপি ঠিকমতো চালায় না। আমরা তাদেরকে অনুরোধ করেছি অন্তত ইটিপিকে যাতে চুনের ব্যবহারটা ঠিকমতো করে।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে যে পরিমাণ মাছের চাহিদা রয়েছে তাতে উৎপাদনকৃত মাছ থেকে ৫০ ভাগ পূরণ হয়। অর্থাৎ নারায়ণগঞ্জে মাছ উৎপাদনে ৫০ ভাগ ঘাটতি রয়েছে।
সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ শাহরিয়ার সালমা জানান, ৭দিন ব্যপী কর্মসূচীতে পোনা অবমুক্তকরণ ও মোবাইল কোর্টও পরিচালিত হবে। এ ছাড়াও আমরা মা ইলিশ ও জাটকা ইলিশ সংরক্ষণে নানা পদক্ষেপ নিয়ে থাকি।
বাজারে আমরা প্রায়ই মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। যদি কেউ বাজারে রং দেয়া মাছ কিংবা বিক্রি নিষিদ্ধ মাছ যেমন পিরানহা মাছ বিক্রি করে তাহলে আমাদের তাৎক্ষনিক জানাবেন। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..