• রবিবার, ৩১ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির এনজেইউ’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

না.গঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন / ৩৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৭ মে, ২০২৫

জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণঞ্জ সদর উপজেলা কৃষি কার্যালয়ের আয়োজনে নারায়ণগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিে এন্ড রেসি লিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড৷ স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলাস্থ আলীরটেক ইউনিয়ন কুড়েরপাড় আদর্শ বিদ্যালয়ের হলরুমে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আশরাফ উজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. তাজুল ইসলাম ও উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. রুপালী খাতুন’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে মূল সংগঠকের ভূমিকা পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তা ইসলাম নওরীন ও কুড়েরপার আদর্শ বিদ্যালয়ের প্রথম শিক্ষক মো. আমজাদ হোসেন।

অনুষ্ঠানে অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন পিএফএস ও নন পিএফএস কৃষক-কৃষাণী (৭০ জন), স্থানীয় জনপ্রতিনিথি ও গণ্যমান্য ব্যক্তি, বেসরকারী সংস্থার প্রতিনিধি, সরকারী কর্মকর্তা এবং সাংবাদিকসহ সর্বমোট ১০০ জন।
অনুষ্ঠানে সভাপতি মাহমুদা হাসনাত বলেন পার্টনার ফিল্ড স্কুলের সকল সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। পিএফএস-এ প্রশিক্ষিত কৃষকদের জ্ঞান, দৃষ্টিভঙ্গী ও ধারণা প্রকল্প এলাকার অন্যান্য কৃষক-কৃষাণী যারা পিএফএস প্রশিক্ষণ পাননি তাদের মধ্যে ছড়িয়ে দিতে পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়। নতুন উদ্ভাবিত প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি, কৃষি পণ্য মূল্য শৃঙ্খল তৈরি ইত্যাদি গ্রহণ করানোর জন্য এটি একটি উত্তম কার্যকর কৌশল। সকল পার্টনার ফিল্ড স্কুলকে ফার্মার সার্ভিস সেন্টারে পরিনত করে কৃষক সংগঠনের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে বিশেষভাবে এটি সহায়ক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..