• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন 

না.গঞ্জে বাড়ছে শনাক্তের হার

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
করোনায় আক্রান্ত হয়ে ৭৫ বছরের রফিকুল ইসলামের মৃত্যু।

নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৬ জন। গত ২ দিনের তোলনায় সংক্রমনের সংখ্যা কম হলেও হার বেড়েছে।
নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার করোনাভাইরাসে ১০৯ জন আক্রান্ত হয়।
সির্ভিস সার্জন অফিসের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৫১ শতাংশ।
দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ২৪৫ জন, মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৩। মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় নারায়ণগঞ্জে। তারপর ধীরে ধীরে বাড়তে থাকে সংক্রমণ। গত বছরের শেষ দিকে এসে সংক্রমণ কমতে থাকে।
এ বছরের মার্চে করোনার সংক্রমণ কমলেও জুন মাসের প্রথম দিকে করোনার সংক্রমণ কমে যায়। তবে, জুলাই মাসে এসে শনাক্ত রোগীর সংখ্যা শতকের ওপরে চলে যায়।

না.গঞ্জে করোনায় কেড়ে নিলো আরও এক প্রাণ

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে ৭৫ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুলাই) সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের ইস্ট ভিউ হসপিটাল এন্ড ল্যাবে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার বাসিন্দা।
তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা সিদ্ধিরগঞ্জ, মিজমিজি, কান্দাপাড়া কবরস্থানে তার দাফন সম্পূর্ণ করা হয়েছে। টিমে ছিলেন হাফেজ মো. শিব্বির, আনোয়ার হোসেন, মো. সহিদ, সুমন দেওয়ান, হাফেজ রিয়াদ, শফিউল্লাহ রনি ও মো. নাঈম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..