• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

না.গঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৬ জুন, ২০২১
সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ জুন) সকালে সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম পিপিএম, জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড, আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা।
জেলা করোনা ফোকাল পার্সন ডা, মোহাম্মদ জাহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ সার্কেল রেজা মো, গোলাম মাসুম প্রধান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, রাকিবুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়, জেলা ইপিআই সুপারিয়েনটেনডেন্ট লুৎফর রহমান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ প্রমূখ।

ভিটামিন এ এর অভাবজনিত অপুষ্টি ও শিশুর মৃত্যুর হার কমানোর লক্ষ্যে ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ২সপ্তাহব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলায় পালন করা হবে । ৬-১১ মাস বয়সে প্রতিটি শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সে প্রতিটি শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুকে জন্মের ৬ মাস পর্যন্ত বুকের দুধ পান করাতে হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে। ৬বছর বয়সী শিশু ও অসুস্থ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে না। কোনো শিশুকে জোর করেও খাওয়ানো হবে না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..