• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে যশোরে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং, যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ ফতুল্লায় ৬ দিন ধরে নিখোঁজ যুবক মিনহাজ শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র উদ্যোগে মতবিনিময় সভা এমপি আল আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক

না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত

জাহাঙ্গীর হোসেন / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

২০২৬-২০২৭ অর্থ বছরের নারায়ণগঞ্জ সদর উপজেলা পর্যায়ে পুকুর নির্বাচন, পোনামাছ সংগ্রহ ও অবমুক্তকরণ কমিটির সিদ্ধান্তে সদর উপজেলার বিভিন্নস্থানের জলাশয়ে প্রায় ১০ হাজার (২৫০ কেজি) কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন পুকুরে পোনামাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা।

পোনামাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, সিনিয়র সহকারী পরিচালক মো: নওশের আলী, ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ।

একই দিন জেলা কারাগার পুকুর, উপজেলা পরিষদ পুকুর,
হাজীগঞ্জ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পুকুর,
নারায়ণগঞ্জ ব্যাটালিয়ান ৬২ বিজিবি পুকুর, মুসলিম নগর বায়তুল আমান শিশু পরিবার পুকুর, সরকারি আশ্রয় কেন্দ্র পুকুর, কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার পুকুর ও ডেপুটি কো অর্ডিনেটর এর কার্যালয়, যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তরের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..