• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

নিদ্রাহীনতা দূর করবে ক্যামোমাইল চা

বিডিনিউজ আই ডেস্ক : / ১৭৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
ক্যামোমাইল চা

করোনাভাইরাসের মহামারীতে বিষন্নতা, নিদ্রাহীনতা খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার সমাধান করবে ক্যামোমাইল চা। রাতে শুতে যাওয়ার আগে এই চা পান করলে স্নায়ুর আরাম হয়। দ্রুত ঘুম এসে যায়। কিন্তু এর বাইরে ক্যামোমাইল চায়ের আরো গুণ আছে। ত্বকের অনেক সমস্যার সমাধানও করতে পারে এই পানীয়। ত্বক কুঁচকে যাওয়া আটকাতে পারে, নমনীয় এবং উজ্জ্বল করতে পারে।

ভেষজ চা-এর মধ্যে অন্যতম হল ক্যামোমাইল টি। তবে একরকম ফুল থেকে তৈরি হয় এই চা। যার ফলে এই চায়ের মধ্যে ক্ষতিকর ক্যাফেন থাকে না। আর তাই এই চা খেলে স্নায়ুর উত্তেজনা কম থাকে। ঘুম ভালো হয়। মূলত দুরকমের ক্যামোমাইল চা ব্যবহার করা হয়- রোমান ও জার্মান।

ক্যামোমাইলের সুন্দর গন্ধই স্নায়ুকে অনেক রিল্যাক্স করে দেয়। এতে যেমন ভালো ঘুম হয় তেমনই মনও শান্ত থাকে। ক্যামোমাইলের মধ্যে রয়েছে অ্যান্টিস্প্যাসমোডিক ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ। যা পেটের ও অন্ত্রের ক্র্যাম্পস সারাতে খুবই কার্যকর। পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, পেট ফোলা কমাতেও গুরুত্বপূর্ণ ক্যামোমাইল। তাই দিনে অন্তত ২ বার করে ক্যামোমাইল চা খেলে এই সব সমস্যা দূরে পালাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..