• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের মৃত্যু

বিডিনিউজ আই ডেস্ক : / ১৮১৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

বিডি নিউজ আই, পঞ্চগড়: জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটের করতোয়া নদীতে নৌকাডুবিতে ২৪ জন মারা গেছেন। এখনো অনেকে নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে।
নিহতরা হলেন- কলি রানী (১৪), লক্ষ্মী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানী (২৭), দীপংকর (৩), পিয়ন্ত (৩), প্রমিলা রানী (৫৫), তারা রানী (২৪), সনেকা রানী (৬০), ফাল্গুনী রানী ( ৫৫), প্রমিলারানী (৭০), ধনবালা (৫৭), সুমিত্রা রানী (৫৭), সফলতা রানী(৫০), খুশি রানী(৩৫), হাছান আলী (৫২), উশোশী (৫), তনুশী (৩), শ্রেয়সী (৫), প্রীয়ন্তী (৪), বিলাশ(৭), দুইজন শিশুর অজ্ঞাত।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম বাসসকে জানান- রোববার দুপুরে উপজেলার বড় শশী ইউনিয়নের বদেশ^রী মন্দিরের শুভ মহালয়া অনুষ্ঠান শেষ করে সনাতন ধমালম্বী প্রায় শতাধিক মানুষ নিয়ে ডিজেল চালিত নৌকায় উঠলে করতোয়া নদীর মাঝ পথে মানুষের ভারে নৌকাটি পানিতে ডুবে যায়।
ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে ১৬ জনের লাশ উদ্ধার করে, বাকিদের জীবিত অবস্থায় উদ্ধার করে বোদা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়। এ রিপোট লেখা পযর্ন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৯ জন।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা এ রির্পোট লেখা পর্যন্ত উদ্ধার কাজ পরিচালনা করছেন। এ ঘটনায় এলাকা শোকের ছায়া নেমে এসেছে।
সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসক জানান- লাশ সৎকারের জন্য এখন প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেয়া হচ্ছে। আগামীকাল আরো ১ লাখ টাকা করে দেয়া হবে। আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..