• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন রোগ প্রতিরোধ রোগ চিকিৎসার তুলনায় বেশি কার্যকরিঃঅধ্যাপক জাহাঙ্গীর আলম

পরীমনির বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগ

বিডিনিউজ আই ডেস্ক : / ২০১৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
আলোচিত নায়িকা পরীমনি।

বিডি নিউজ আই: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির বাসায় অভিযান চালাচ্ছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। তার বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

বুধবার (৪ আগস্ট) বিকেলের দিকে পরীমনির বনানীর লেক ভিউ ১৯/এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে এ অভিযান শুরু হয়। সেখানে উপস্থিত আছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও।

এছাড়াও অভিযান শুরুর ৩০ মিনিট পর তার বাসায় একে একে তিন থেকে চারজন র‍্যাবের নারী সদস্য প্রবেশ করতে দেখা যায়।

এরপরই পরীমণিকে আটক করা হতে পারে এমন গুঞ্জন ঘটনাস্থলে উপস্থিতদের মধ্যে ছড়িয়ে পড়ে। যদিও গ্রেফতারের বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি র‍্যাবের পক্ষ থেকে।

এদিকে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমনির বাসায় র‍্যাব অভিযান পরিচালনা করছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

পরীমনিকে আটক করা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ প্রমাণ হলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হতে পারে।

পরীমনির বাসার মূল গেটের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা র‍্যাব-১ এর কর্মকর্তা মুজিবুর সাংবাদিকদের বলেন, র‍্যাব সদর দফতরের একটি টিম মূলত অভিযান পরিচালনা করছে। আমরা সদরদফতরের টিমকে সাপোর্ট দেওয়ার জন্য ঘটনাস্থলে এসেছি।

তিনি বলেন, আমরা মূলত অভিযানস্থলের নিরাপত্তার দায়িত্ব পালন করছি। তবে কী কারণে তার বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তাকে গ্রেফতার করা হবে কি না এই বিষয়ে আমরা বিস্তারিত কিছু বলতে পারছি না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..