• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন প্রশিক্ষণ শেষে খালি হাতে ফিরবেন নারীরা, জানতে পেরেই উদ্যোগ নিলেন ডিসি জাহিদ শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়তে স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান ইউএনও ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত ফতুল্লায় বায়ুদূষণের দায়ে ৩টি রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা ফতুল্লায় বায়ুদূষণের দায়ে ৩টি রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের মাসিক সাহিত্যআড্ডা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ অসুস্থ, দোয়া চেয়েছেন সহকর্মীরা চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ মাদক-কিশোর গ্যাং নির্মূলে সফলতায় সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী

ফতুল্লায় বায়ুদূষণের দায়ে ৩টি রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

জাহাঙ্গীর হোসেন / ১৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের কাছে অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে বায়ুদূষণের দায়ে ৩টি রোলিং মিলসকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৬ আগষ্ট) দুপুরে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নস্থ নন্দলালপুর এলাকায় অভিযান চালিয়ে আক্তার ইস্পাত রোলিং মিলস, আল বারাকা স্টীল রি-রোলিং মিলসসহ মোট ০৩ টি প্রতিষ্ঠানকে “বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা,২০২২ এর ধারা ৮ এর (ঋ) ভঙ্গের অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযানকালে সার্বিক সহযোগীতায় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তর, পরিদর্শক এর টিম, র‍্যাব ও ফতুল্লার থানার একটি টিম।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
ফতুল্লা রাজস্ব সার্কেলের অংমাচিং মারমা’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..