• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি আইনের শাসন ব্যাহত করে আইনজীবীদের গ্রেফতারে এড. মাসুমের নিন্দা চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ বন্দর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মো: রায়হান কবির শারদীয় দুর্গোৎসব পারস্পরিক ধর্মীয় সম্প্রীতির অনন্য প্রকাশ : পুলিশ সুপার হাবিবুর রহমান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন শনিবার গাজীপুরে বারি ও ব্রি পরিদর্শন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রূপগঞ্জে দিনব্যাপী বিভিন্ন দপ্তর ও পূজামণ্ডপ পরিদর্শন সহ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনে ডিসি মো: রায়হান কবির সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা

বন্দর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মো: রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার, বন্দর থানার অফিসার ইনচার্জসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

মণ্ডপগুলো পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ, পানি ও যাতায়াত ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসব যাতে সবাই নির্বিঘ্নে,শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে, নিরাপদে ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য জেলা প্রশাসন সার্বিকভাবে সকল প্রস্তুত সম্পন্ন করেছে।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নারায়ণগঞ্জের ঐতিহ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..