• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

বন্দর মডেল প্রেসক্লাবের প্রতিবাদ

বিডিনিউজ আই ডেস্ক : / ৪০২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

বন্দর সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার রূপগঞ্জের স্টাফ রিপোর্টার মোঃ রিয়াজ হোসেনের উপর অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা রিয়াজ হোসেনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে প্রচন্ড আঘাত করে গুরুতর জখম করেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। গত সোমবার (২১ জুন) রাত সোয়া ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার খাঁপাড়া এলাকার নিজ বাড়ির সামনে ঘটে।

এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জের বন্দর মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২২ ই জুন) এক বিবৃতিতে বন্দর মডেল প্রেসক্লাবের পক্ষে সভাপতি এস এম শাহীন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল হাসান অভি বলেন, রূপগঞ্জে সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। এ ধরনের ঘটনায় আমরা স্তম্ভিত এবং ক্ষুব্ধ।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের ওপর এই বর্বরোচিত হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। বন্দর মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..