• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি এসএম আক্তারুজ্জামান

বিডিনিউজ আই ডেস্ক : / ১৪৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৭ জুন, ২০২১
ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল এসএম আক্তারুজ্জামান।সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল থেকে বরিশাল রেঞ্জ ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০১৫ সালের মার্চ থেকে টানা আড়াই বছর বরিশাল জেলা পুলিশ সুপার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন এসএম আক্তারুজ্জামান।
গত ২৩ মে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেয় সরকার। গত ২৫ মে তার পদোন্নতিজনিত বদলীর কারণে বরিশাল রেঞ্জ ডিআইজি পদটি শূন্য হয়। সেই পদে নিয়োগ পেলেন এসএম আক্তারুজ্জামান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..