• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব সংবাদদাতা / ২৬১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ত্যাগ, ধৈর্য ও সত্যের পথে অবিচল থাকার মাস পবিত্র মহরম। এই মাসের তাৎপর্য স্মরণে বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:আ:) রহমতুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মিলাদ ও দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।
২৫ জুন বৃহস্পতিবার বাদ জোহর চাষাড়াস্থ চান মাড়ি আর্মি মার্কেট সংলগ্ন সকল এন্টারপ্রাইজ এর পরিচালক ও বিশ্ব আশেকে হযরত ওয়ায়েস করণী রহমতুল্লাহ
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর সার্বিক তত্ত্বাবধানে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ওলামায়ে কেরাম, সুধীজন ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মহরম মাসের তাৎপর্য তুলে ধরে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, মহরম আমাদের শেখায় অন্যায়ের কাছে মাথা নত না করা, সত্যের জন্য ত্যাগ স্বীকার করা এবং মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা। কারবালার ঘটনা মুসলিম উম্মাহর জন্য এক মহান শিক্ষা ও স্মরণীয় ঘটনা। সমাজে হিংসা-বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার শিক্ষা মহরম থেকেই নিতে হবে।

তিনি আরও বলেন, হযরত ওয়ায়েস করনী রহমতুল্লাহ আলাইহির আদর্শ ছিল নিঃস্বার্থ ভালোবাসা। ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সেই আদর্শ ধারণ করেই প্রতি বছর এই মিলাদ মাহফিলের আয়োজন করি। উদ্দেশ্য একটাই— মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, শান্তি ও সহিষ্ণুতা জাগ্রত করা।

মিলাদ মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়ায় মহামারী ও সব ধরনের দুর্যোগ থেকে দেশবাসীকে হেফাজতের প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি শহিদুল ইসলাম রাসেল, ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষ বেলা ফাউন্ডেশন এর সভাপতি মোঃ শাহ্ আলম, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কাজী আনিসুল হক হীরা, ঢাকার নিউজ এর সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ এর সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক কামরুজ্জামান,কবি ও সাংবাদিক আদিত্য রুপু, দৈনিক যায়যায় দিন এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো: জসিম উদ্দিন,এশিয়ান টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান,
এন এ এন টিভির ক্যামেরা পার্সন শাহজাহান, সুজন, ,সাংবাদিক ওয়ারদে রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
দোয়ার মোনাজাত পাঠ করেন নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদ এর পেশ ইমাম সাঈদুল ইসলাম।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে সহ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..