• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

 বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১১১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

সরকারি বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে। বুধবার ১৭ জুন  বিকেল ৫টায় নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকার নবুমিস্ত্রী মসজিদ সংলগ্ন সমসের ভিলা ভবনের সামনে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় শতাধিক অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুবলী যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বুবলী আক্তার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বুবলী যুবকল্যাণ সংস্থার উপদেষ্টা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এবং নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “সরকারের মানবিক সহায়তা কর্মসূচি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনন্য উদাহরণ। জেলা প্রশাসনের এই উদ্যোগকে বুবলী যুব কল্যাণ সংস্থা মাঠ পর্যায়ে পৌঁছে দিয়ে প্রশংসনীয় কাজ করেছে। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে, যাতে কোনো মানুষ খাদ্য কষ্টে না থাকে।”

বুবলী যুব কল্যাণ সংস্থার সভাপতি বুবলী আক্তার বলেন, “নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা হাজীগঞ্জ এলাকার শতাধিক অসহায় পরিবারের হাতে চাল তুলে দিতে পেরেছি। আমাদের সংস্থা সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকবে। জেলা প্রশাসক মো. রায়হান কবির স্যারের নির্দেশনায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।”

বিতরণকালে উপকারভোগীরা জেলা প্রশাসন ও বুবলী যুব কল্যাণ সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় সংস্থার পক্ষ থেকে সদস্য সুবলী আক্তার, শিউলি আক্তারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..