• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন রোগ প্রতিরোধ রোগ চিকিৎসার তুলনায় বেশি কার্যকরিঃঅধ্যাপক জাহাঙ্গীর আলম

বেগম খালেদা জিয়া ও সানির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা / ৭৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 83.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি ‘র রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহানগর জাসাস-এর ক্রীড়া ও শিশু বিষয়ক সম্পাদক নুরুননবী মাইকেলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে শহরের দিগুবাবুর বাজার (নাসিক -১৫ নং ওয়ার্ড) এলাকায় জাসাস নেতা মাইকেল এ দোয়ার আয়োজন করে। সে সময় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাজারের ব্যাবসায়িদের মাঝে তুলে ধরেন মাইকেল।
মহানগর জাসাস-এর ক্রীড়া ও শিশু বিষয়ক সম্পাদক নুরুননবী মাইকেল বলেন, বিগত সময়ে দেশের মানুষ যে অন্যায় অবিচারের শিকার হয়েছে; সমাজে যে বৈষম্য তৈরি করা হয়েছে এর থেকে উত্তরণের একমাত্র পথ দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা। আজকে আমার ৩১ দফার লিফলেট বিতরণ করতাম, কিন্তু আজ আমাদের গনতন্ত্রের মা অসুস্থ হয়ে জীবনের সাথে লড়াই করছে। দলমতের উর্ধে সকলের চাওয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা। মহান আল্লাহ আমাদের নেত্রী গনতন্ত্র উদ্ধারের আপোষহীন আইডল তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। এছাড়াও আমাদের নেতা জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি ডেঙ্গু রোগে আক্রান্তে হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আল্লাহ আমার নেতাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।
মাইকেল আরো বলেন, এই মুহুর্তে দেশবাসীর প্রার্থনা সৃষ্টিকর্তা খালেদা জিয়াকে নেক হায়াত দান করুক। তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে সকল ষড়যন্ত্র ভেদ করে দেশ ফিরে আসবে।
দোয়া পরিচালনা করেন ব্যাংক কলোনী মসজিদের ইমাম হাফেজ আব্দুর রহমান। দোয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশবাসীর জন্য দোয়া করা হয়।
সে সময় আরো উপস্থিত ছিলেন আরেফিন রোহান, রোমান ইসলাম, ব্যবসায়ি আবুল বাসার বাদশা, শুভ, সামির, মাহিন, বাধন, শ্যামলসহ বাজার ব্যবসায়ি ও জাসাস ১৫ নং ওয়ার্ডের কর্মীবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..