• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

ভালো বন্ধু হারানোর ঝুঁকিতে রয়েছে আমেরিকা: এরদোগান

বিডিনিউজ আই ডেস্ক : / ৪২৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২ জুন, ২০২১
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, আমেরিকা যদি তুরস্ককে কোণঠাসা করার চেষ্টা করে, তবে ওয়াশিংটন তার অত্যন্ত ভালো এক বন্ধুকে হারানোর ঝুঁকিতে পড়বে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের মাত্র দুই সপ্তাহ আগে গতকাল (মঙ্গলবার) এরদোগান এই মন্তব্য করলেন।
১৪ জুন ব্রাসেলসে সামরিক জোট ন্যাটোর সম্মেলনের ফাঁকে বাইডেন ও এরদোগান বৈঠক করবেন। এটি হবে এ দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। ন্যাটোর দুই সদস্য যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সম্পর্কে একধরনের উত্তেজনা বিরাজ করছে।

রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনাসহ নানা ইস্যুতে দুই দেশের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে। গতকাল তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি-কে দেওয়া এক সাক্ষাতকারে এরদোগান বলেন, যারা তুরস্ককে কোণঠাসা করছে, তারা অত্যন্ত ভালো এক বন্ধু হারাবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের উত্তেজনা সৃষ্টির একাধিক কারণ সাক্ষাৎকারে উল্লেখ করেন এরদোগান। তার মধ্যে অন্যতম হলো কথিত আর্মেনিয়ান গণহত্যাকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রদান। এই স্বীকৃতির পর তুরস্কের সরকার ও জনগণ ভীষণ ক্ষুব্ধ হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..