• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন রোগ প্রতিরোধ রোগ চিকিৎসার তুলনায় বেশি কার্যকরিঃঅধ্যাপক জাহাঙ্গীর আলম ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

মুক্তি পেয়েছে ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’

বিডিনিউজ আই ডেস্ক : / ১৯৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

বিডি নিউজ আই, ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে সাহিত্যিক পাশা মোস্তফা কামালের কাহিনী অবলম্বনে লেখক শায়লা রহমান তিথি নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ মুক্তি পেয়েছে।
তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন আজ বুধবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় চিত্রশালায় চলচ্চিত্রটির প্রিমিয়ার শো উদ্বোধন করেন। সচিব মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রের জন্য নির্মাতাদের অভিনন্দন জানান এবং বলেন, এ ধরনের উদ্যোগ দেশের মানুষের কাছে আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরবে।
২০২০-২১ অর্থবছরের অনুদানের এ চলচ্চিত্রটির পরামর্শক এবং ‘সূর্য দীঘল বাড়ী’ সিনেমার অন্যতম পরিচালক মসিহউদ্দিন শাকের, সংগীত শিল্পী ও পরিচালক বাপ্পা মজুমদার এবং চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ অনুষ্ঠানে অংশ নেন। শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ২৪ থেকে ২৫ আগস্ট বিকেল ৫ টা থেকে রাত ৮ টা প্রতিদিন ছবিটির ৩টি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
গোলাম ফরিদা ছন্দা, মুজাহিদ বিল্লাহ ফারুকী প্রমুখ অভিনীত মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে এক গ্রাম্য কিশোরের সাহসিকতার কাহিনি ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ চলচ্চিত্রের চিত্রনাট্যকার মুজিবুল হক, শিল্প নির্দেশনায় আনোয়ার সেলিম, সম্পাদনায় ধীমান মিয়াজী, চিত্রগ্রহণে এসএম সুমন আহমেদ, সংগীত পরিচালনায় বাপ্পা মজুমদার, গীতিকার পাশা মোস্তফা কামাল ও ব্রত রায়, কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও মধুমিতা মৌ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..