• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

মেয়র আইভীকে বাংলাদেশ মহিলা পরিষদের অভিনন্দন

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৪২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
বাংলাদেশ মহিলা পরিষদ এর লোগ।

নগর সংবাদদাতা, বিডি নিউজ আই : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জনগণের সরাসরি ভোটে বিপুল ব্যবধানে বিজয়ী ডাঃ সেলিনা হায়াত আইভীকে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার পক্ষে সভাপতি লক্ষ্মী চক্রব্রর্তী ও সাধারণ সম্পাদক এড্ হাসিনা পারভীন উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

তাঁর ব্যক্তিগত ক্যারিশমা, জনগণের প্রতি ভালোবাসা, কমিটমেন্ট পূরণে আন্তরিক প্রচেষ্টা ও নগরের উন্নয়নে কাজ করার জন্য তিনি তিন তিন বার মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তাঁর এ বিজয় নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। নগরের শান্তি-শৃঙ্খলা রক্ষা, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নদী (শীতলক্ষা) ও বায়ু দূষণ রোধ করে পরিবেশের সুরক্ষা, মাদক ও সন্ত্রাস নির্মূল, শিক্ষা ও চিকিৎসার প্রসার, কোভিড-১৯ প্রতিরোধ, দারিদ্র্যমুক্ত সমাজ গঠন এবং নারায়ণগঞ্জের উজ্জ্বল ভাবমূর্তি রক্ষায় কাজ চালিয়ে যাবার জন্য সম্মানিত মেয়রের প্রতি নারায়ণগঞ্জ জেলা কমিটি বিশেষ অনুরোধ জানাচ্ছে।

সেই সাথে তাঁর কর্মময় জীবনের উত্তোরত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..