• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন

মৎস্য সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্ত

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, জাহাঙ্গীর হোসেনঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে নানা কর্মসূচি নেয়া হয়। এই কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) সকালে সদর উপজেলা পুকুরে বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. আয়নাল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ শাহরিয়ার সালমা প্রমুখ।
মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। আগামী ২৯ জুলাই পর্যন্ত কর্মসূচী চলমান থাকবে ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..