• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন 

যুদ্ধ বন্ধের দাবিতে নতুনধারার গণস্বাক্ষর ও উঠান বৈঠক

সংবাদ বিজ্ঞপ্তি / ১৩২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: গাজাসহ সকল যুদ্ধ বন্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে ২ দিনব্যাপী গণস্বাক্ষর ও উঠান বৈঠক কর্মসূচি। বান্দরবানের সুয়ালেকস্থ অস্থায়ী কার্যালয়ে ১২ এপ্রিল কর্মসূচির উদ্বোধন করেন প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। এসময় মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল স্তরের মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করছে। এই গণস্বাক্ষরিত ডকুমেন্টসগুলো আমরা জাতিসংঘের ইমেইলে প্রেরণ করবো এবং দাবি জানাবো অনতিবিলম্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। তিনি এসময় বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে যেতে দেখতে চায়। নারী-পুরুষ নির্বিশেষে সারাদেশে সকলকে নিয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার লক্ষ্যে নতুনধারার রাজনীতিকরা মানুষকে সরচেতন করছে। ছাত্র-যুক-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি ভারত-পাকিস্তান-আমেরিকা নয়; বাংলাদেশের পক্ষে থেকে প্রমাণ করতে চায় আমরা শান্তি ও সমৃদ্ধির পক্ষে।

এসময় বক্তব্য রাখেন জাহিদুল আলম, মো. আবদুছ ছালামসহ অন্যান্য নেতৃবৃন্দ। ২০১২ সালে আত্মপ্রকাশের পর থেকে নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশসহ সকল দেশে শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠার আমন্ত্রণ নিয়ে একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত এবছর ১২ মার্চ থেকে ব্যতিক্রম এই কর্মসূচির মধ্য দিয়ে গাজাসহ সকল যুদ্ধ বন্ধের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও সচেতনতা তৈরি করছে। দুর্নীতি-টাকা পাচার-দ্রব্যমূল্য বৃদ্ধিরোধসহ বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি যুদ্ধ বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত থাকবে যুদ্ধ বন্ধ না হওয়া অবধি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..