• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

রাজধানী শ্যামলী থেকে “জেএমবি” সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

বিডিনিউজ আই ডেস্ক : / ৬৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ জুন, ২০২১
জেএমবি’র সক্রিয় সদস্য মোঃ জামাল উদ্দিন @ জামাল ইসলাম।

জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই দৃঢ় অবস্থানে আছে এলিট ফোর্স র‌্যাব। র‌্যাবের তৎপরতার কারণে সারাদেশে বোমা বিস্ফোরণসহ বিভিন্ন সময়ে নাশকতা সৃষ্টিকারী জঙ্গী সংগঠন সমূহের শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতা কর্মীদেরকে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনার মাধ্যমে গ্রেফতার করে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। জঙ্গী দমনে বাংলাদেশের সফলতা আন্তর্জাতিক পরিমন্ডলে বেশ প্রশংসিত।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর আভিযানিক দল ২০-০৬-২০২১ খ্রিঃ তারিখ ১৪:৪০ ঘটিকায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী শিশু মেলা এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য মোঃ জামাল উদ্দিন @ জামাল ইসলাম(৩৪), জেলা- কুমিল্লা’কে উগ্রবাদী বই ও লিফলেটসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জঙ্গী সদস্যদকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘জেএমবি’ এর একজন সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী মোঃ জামাল উদ্দিন আরো জানায়, সে দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামী জঙ্গীবাদী বই ও প্রচারপত্র প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলো। আটককৃত আসামী নিয়মিত মাসিক ভিত্তিতে সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ/প্রদান করতো।গ্রেফতারকৃত আসামীর নিকট হতে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বাকী সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।
র‌্যাব-২ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..