• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন রোগ প্রতিরোধ রোগ চিকিৎসার তুলনায় বেশি কার্যকরিঃঅধ্যাপক জাহাঙ্গীর আলম ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

রোগ প্রতিরোধ রোগ চিকিৎসার তুলনায় বেশি কার্যকরিঃঅধ্যাপক জাহাঙ্গীর আলম

জাহাঙ্গীর হোসেন / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রোগ প্রতিরোধ রোগ চিকিৎসার তুলনায় বেশি কার্যকরী । একজন রোগে আক্রান্ত হলে রোগী নিজে ও তার পরিবার মানসিক, শারীরিক ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়, যা জাতীয় উন্নয়নে প্রভাব ফেলে । তাই জনপ্রতিনিধিরা ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে এলে বেশি ফলপ্রসূ হবে এবং আজকের এ আয়োজনে তাই জনপ্রতিনিধের আমন্ত্রণ জানানো হয়েছে ।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে গত সোমবার (২৭ জুলাই) দুপুরে শহরের গ্র্যান্ড হল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত “আপডেট ম্যানেজম্যান্ট অব ডেঙ্গু ফিভার ও ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা” শীর্ষক সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন ড্যাব জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ড্যাব জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক ডা. ফারুক আহম্মেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-০৫ আসনের সংসদ সদস্য এ্যাড. মো. আবুল কালাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ্যাড. মো. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মো. আবু আল ইউসুফ খান টিপু, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাশার ও জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. জহিরুল ইসলাম ও খানপুর ৩শ’ শয্যা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. শাহ কাসেদুর রহমানের যৌথ সঞ্চালনায় সভায় চিকিৎসক, জনপ্রতিনিধি এবং পেশাজীবিগণ অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..