• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও নারায়ণগঞ্জে সাদপন্থীদের মারকায ইজতেমা বন্ধ করার হুশিয়ারী বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ তুরস্কের উদ্দেশে দেশ ছেড়েছেন সাংবাদিক এম সামাদ মতিন ১৭ বছর অনেকেই গার্মেন্টস শিল্প ও শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছেন: দিপু নগরীর দেওভোগ এলাকায় বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন এর শুভ উদ্বোধন তুরস্কে COP31 জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন নারায়ণগঞ্জের সাংবাদিক এম সামাদ মতিন নারায়ণগঞ্জ সদরে ১১ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ঔষধ বিতরণ করেন ডিসি রায়হান কবির শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে বিসিক-ইপিজেডসহ শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী দেওভোগে আলী আহাম্মদ চুনকার দুই দিনব্যাপী ওরশ শুরু

রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করবে ইরান : রাষ্ট্রদূত

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৪০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

বিডি নিউজ আই, ঢাকা: ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি বলেছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে ইরান বাংলাদেশকে সমর্থন করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে ইরানের রাষ্ট্রদূত এ কথা বলেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
রাষ্ট্রদূত মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ব্যবসা-বাণিজ্য নিয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বহুমুখীকরণে উভয় দেশেরই অনেক বেশি সম্ভাবনা রয়েছে। ‘দুই পক্ষ বাণিজ্য সহজীকরণ ব্যবস্থা নিয়ে কাজ করতে পারে,’ তিনি যোগ করেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তিনি বলেন, এর পরিণতি সারা বিশ্বের মানুষ ভোগ করছে।
ইরানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অনেক ফারসি শব্দ, যার সংখ্যা প্রায় ৭ হাজার, বাংলা ভাষায় সংযোজিত হয়েছে।
উভয়েই বলেন, বাংলাদেশ ও ইরান অভিন্ন সংস্কৃতিক বন্ধনে আবদ্ধ।
এ সময় অ্যাম্বাসেডর এ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।(বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..