• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি আইনের শাসন ব্যাহত করে আইনজীবীদের গ্রেফতারে এড. মাসুমের নিন্দা চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ বন্দর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মো: রায়হান কবির শারদীয় দুর্গোৎসব পারস্পরিক ধর্মীয় সম্প্রীতির অনন্য প্রকাশ : পুলিশ সুপার হাবিবুর রহমান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন শনিবার গাজীপুরে বারি ও ব্রি পরিদর্শন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রূপগঞ্জে দিনব্যাপী বিভিন্ন দপ্তর ও পূজামণ্ডপ পরিদর্শন সহ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনে ডিসি মো: রায়হান কবির সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা

শারদীয় দুর্গোৎসব পারস্পরিক ধর্মীয় সম্প্রীতির অনন্য প্রকাশ : পুলিশ সুপার হাবিবুর রহমান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশু ও মায়েদের মুখে হাসি ফোটাতে নতুন বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ এবং প্রভাত সমাজ কল্যাণ সংস্থা। ধর্মীয় উৎসবের আনন্দ সমাজের পিছিয়ে পড়া মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে আয়োজিত এ মানবিক উদ্যোগে উপকৃত হয়েছেন বিভিন্ন এলাকার প্রায় ৩৫০ জন অসহায় মানুষ।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ মহানগরের শীতলক্ষ্যা এলাকার শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গণে ধারাবাহিক এ কর্মসূচির পঞ্চম দিনে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি অসাম্প্রদায়িক চেতনা, মানবিকতা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক ধর্মীয় সম্প্রীতির এক অনন্য প্রকাশ।

তিনি আরও বলেন, উৎসবের প্রকৃত আনন্দ তখনই সার্থক হয়, যখন সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের মুখেও হাসি ফোটে। আজকের এই আয়োজনের মাধ্যমে অসহায় শিশু ও মায়েদের হাতে নতুন বস্ত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হচ্ছে, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ। একটি নতুন পোশাক কিংবা আর্থিক সহায়তা শুধু প্রয়োজন পূরণের মাধ্যম নয়, বরং এটি মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, আমি আশা করি, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ এবং প্রভাত সমাজ কল্যাণ সংস্থার এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে মানুষের পাশে দাঁড়াতে পারলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজেদুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা লিটন চন্দ্র পাল, মহানগর ঐক্য পরিষদের সহ-সভাপতি ও প্রভাতের উপদেষ্টা ননী গোপাল সাহা, বিকাশ সাহা, শীতলক্ষ্যা মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র পাল, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাতের পরিচালক অরুন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু এবং বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি হরি সাহা।

নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার সেরাওগী সুমনের সভাপতিত্বে এবং জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার অর্থ পরিচালক ভজন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা লিটন পাল বলেন, শারদীয় দুর্গোৎসব আনন্দ, ভালোবাসা ও মানবিকতার উৎসব। এই আনন্দ যেন শুধু স্বচ্ছল মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের অসহায় শিশু, মা ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনেও আনন্দের আলো ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই উৎসবের প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে।

আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এটি ছিল তাদের ধারাবাহিক মানবিক কার্যক্রমের পঞ্চম দিন। এদিন নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন এলাকার প্রায় ৩৫০ জন অসহায় মানুষের মাঝে নতুন বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। মানুষের প্রতি ভালোবাসা, সামাজিক দায়বদ্ধতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..