• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

শীতবস্ত্রহীন শীতার্থ পথচারী,অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও ভাসমান মানুষের পাশে কম্বল নিয়ে মানবিক পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

শীতের তীব্রতা ও অসহায় মানুষের দুর্ভোগ বিবেচনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি গতকাল ০৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখ গভীর রাতে সশরীরে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

নারায়ণগঞ্জ মহানগরের ২নং রেলস্টেশন এলাকা, কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, চাষাড়া মোড় সহ বিভিন্ন এলাকায় দুস্থ, অসহায়, নিপীড়িত,ভাসমান মানুষের মাঝে মোট ২০০টি কম্বল বিতরণ করেন। জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী নিজে ঘুরে ঘুরে অসহায়,নিপীড়িত, দরিদ্র, প্রতিবন্ধী ও বসতবাড়িহীন ভাসমান মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া সহ নিজ হাতে গায়ে জড়িয়ে দেন এবং তাদের খোঁজখবর নেন।

এত ব্যস্ততার মাঝেও শীতের এই দুঃসময়ে জেলা পুলিশ সুপারের সরাসরি উপস্থিতি শীতার্ত মানুষের মাঝে স্বস্তি, আস্থা ও আশার বার্তা পৌঁছে দেয়। জেলা পুলিশ সুপার জানান, সমাজের সবচেয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো জেলা পুলিশের নৈতিক দায়িত্ব এবং এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।তিনি বলেন সমাজের বিত্তবানদের অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও বসতবাড়িহীন ভাসমান মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি যখন উপস্থিত ছিন্নমূল খোলা আকাশের নিচে তীব্র শীতে কাঁপতে থাকা মানুষদের শীত নিবারণের জন্য কম্বল জড়িয়ে ধরেন এবং এসময় নিজ হাতে কম্বল বিতরণ করতে দেখেন এ সময় কিছুটা হতবিহ্বল হয়ে পড়েন ভাসমান মানুষগুলো। কেউ বিস্ময়ে তাকিয়ে থাকেন, কেউ চোখের কোণে লুকাতে পারেন না কৃতজ্ঞতার অশ্রু। এই শীতে কম্বলের উষ্ণতার সঙ্গে তারা যেন পেল মানবিক স্পর্শের আশ্বাস।
এসময় শীতবস্ত্র বিতরণ কালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী (অপরাধ),অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ নারায়ণগঞ্জ সদর থানার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..