• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

শেরপুরে রাস্তা কেটে ফেলায় দুর্ভোগের শিকার গ্রামবাসী

বিডিনিউজ আই ডেস্ক : / ১০০১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

বিডি নিউজ আই, শেরপুর সংবাদদাতা: শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের দক্ষিণ মাটিফাটা গ্রামের একটি রাস্তা কেটে ফেলায় দুর্ভোগের শিকার হয়েছেন ওই গ্রামের ১০০টি পরিবার। এর প্রতিকার চেয়ে ওই গ্রামের রিয়াজুল ইসলাম বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

জানা গেছে, প্রায় দুই বছর আগে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নর মাটিফাটা গ্রামের দানবীর আলহাজ্ব ইমান আলী সাহেব তার জমির উপর দিয়ে একটি রাস্তার ব্যবস্থা করে দেন। গত ইউপি নির্বাচনের ২ দিন আগে দানবীর ইমান আলী মৃত্যুবরণ করেন। মৃত ব্যাক্তির জানাজায় দাড়িয়ে তার ছেলে মোতালেব হোসেন সওদাগর উপস্থিত জনতার সামনে রাস্তাটি স্থায়ীভাবে দেওয়ার ঘোষণা করেন। কিন্তু নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপর কিছুদিন পর তিনি ওই জমি সিন্দুরি বেগমের নিকট বিক্রি করেন। সিন্দুরি বেগম রাস্তাটি কেটে ফেলে আমন ধানের চারা রোপন করেছেন। এতেকরে ওই গ্রামের ১০০টি পরিবার যাতায়াতের অসুবিধায় পরেন।

এব্যাপারে মোতালেব হোসেন সওদাগর বলেন, বিগত ইউপি নির্বাচনে সদস্য পদে নির্বাচন করে অনেক টাকা ক্ষতি হয়েছে। তাই টাকার প্রয়োজনে আমি ওই জমি বিক্রি করেছি এবং অন্য জমি দিয়ে রাস্তা দিতে চেয়েছি।
এনিয়ে সিংগাবরনা ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান বলেন, এব্যাপারে উভয় পক্ষের সাথে কথা বলে আপোষ মীমাংসার প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..