• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

সকলের সহযোগীতায় যেমন অবৈধ ফুটপাত উচ্ছেদ হয়েছে তেমনি সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই: টিআই করিম

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৩০৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ শহরে অবৈধ ফুটপাত ও সড়কে যানজট নিরসনে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, সচেতন মহল সহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছেন। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সির নির্দেশনায় অবৈধ ফুটপাত উচ্ছেদ ও সড়কে গাড়ি চলাচলে শৃঙ্খলা আনার জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হয়।নারায়ণগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল করিম এর নেতৃত্বে গলাচিপা মোড় থেকে চাষাড়া মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।পাশাপাশি সড়কে গাড়ি সুশৃংখলভাবে ভাবে চলাচলের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। শৃঙ্খলা ভাবে গাড়ি চললে অনেকটা জ্যাম কম হবে বলে মনে করেন ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল করিম। তাই গাড়ি চলাচলে শৃঙ্খলা আনার জন্য চাষাড়া থেকে বিবি রোড পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয় । রং পার্কিংয়ের জন্য মামলা এবং গাড়ী আটক করা হয়েছে । ফুটপাতে কিছু দোকান বসেছিল সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।এই অভিযান চলমান থাকবে বলে জানা যায়।

অভিযান শেষে ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল করিম গণমাধ্যমকে জানান, সাধারণ মানুষের কথা চিন্তা করে সুশীল সমাজ, রাজনীতিবিদ, প্রশাসন সহ সকলে মিলে অবৈধ ফুটপাত উচ্ছেদ করেছে। সাধারণ মানুষ এখন ভালোভাবে নির্বিঘ্নে ফুটপাত দিয়ে যাতায়াত করতে পারছে। সড়কে গাড়িও ঠিকভাবে এগুতে পারছে।
প্রত্যাশা অনুযায়ী জ্যাম এখনো পুরোপুরি কমছেনা। কারন উচ্ছেদের পূর্ব থেকেই তেল সংকট চলছে। যখন পাম্পগুলোতে তেলের জন্য লাইন হয় তখন স্বাভাবিকভাবেই কৃত্রিম জ্যামের সৃষ্টি হয়। পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী বর্তমানে আমরা ফুটপাতে কোন হকার বসতে দিচ্ছিনা।
আমরা কাউকে দোষ দিবোনা, সকলের সহযোগীতায় যেমন অবৈধ ফুটপাত উচ্ছেদ হয়েছে তেমনি সড়কে যানজটও নিরসন করতে পারবো। আমরা চাই নারায়ণগঞ্জের মানুষ যেন নির্বিঘ্নে সড়কে চলাচল করতে পারে সেজন্য সকলেই সহযোগিতা করে এসেছেন এবং ভবিষ্যতেও সহযোগীতা কামনা করছি।
এসময় ট্রাফিক ইন্সপেক্টর হানিফ, ট্রাফিক ইন্সপেক্টর শাহাদাত সহ পুলিশ প্রশাসনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..