• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

সদরে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা

জাহাঙ্গীর হোসেন / ৬৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের আয়োজনে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় নারায়ণগঞ্জ সদরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. উম্মে ফারহানা’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন।

সভায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের মো. আসাদুজ্জামান নূর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফি।

সভায় বক্তব্য রাখেন সার্ভেল্যান্স ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মোর্শেদুুল ইসলাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. ইশরাত জাহান’র প্রেজেন্টেশন উপস্থাপনায় সভায় উপজেলা পর্যায়ে শিক্ষক, ধর্মীয় ও কমিউনিটি লিডারগণ অংশগ্রহণ করেন।

টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করার জন্য নীতি নির্ধারক, স্টেকহোল্ডার এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সচেতনতা ও সমর্থন বৃদ্ধি করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..