• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির ফতুল্লার কমর আলী স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম: জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ১৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সপ্তাহে দুইদিন ছুটিতে শিক্ষার্থীদের ক্ষতি হবে না : শিক্ষামন্ত্রী

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৭১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

বিডি নিউজ আই, গোপালগঞ্জ: শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন,সপ্তাহে দুইদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে না। বরং তারা এনার্জি নিয়ে পড়ালেখা করতে পারবে।
আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
তিনি বলেন,আমাদের বৈশ্বিক বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে। সে সময়ে আমরা যেন সাশ্রয়ী করতে পারি,এ কারণেই আমরা এখন থেকে এ উদ্যোগ গ্রহণ করেছি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সপ্তাহে পাঁচ দিন যে ক্লাস হবে সে পাঁচ দিনই আমাদের যে পরিকল্পনা রয়েছে সে পরিকল্পনা অনুযায়ী ক্লাস হবে। এ কারণে আমরা মনে করি না যে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে।
এর আগে মন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অংশ নেন তিনি।
এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মশিউর রহমান, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা,পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান,টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলামপ্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..