• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

সর্বকনিষ্ঠ ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোসহেল উদ্দিন আহম্মেদের ইন্তেকাল

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
দাফনে টিম খোরশেদ।

প্রেস রিলিজ: নারায়ণগঞ্জের সর্বকনিষ্ঠ ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন আহম্মেদ করোনা আক্রান্ত হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর আইসিইউ আজ রাত ১.০০ ঘটিকায় মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
এক শোক বার্তায় টিম খোরশেদের টিম লিডার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, মোসলেহ উদ্দিন আহম্মেদ ছিলেন একজন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৩নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা ছিলেন। তার সাথে আমার অনেক দিনের পরিচিতি। তিনি আমার একজন শুভাকাংঙ্খি ছিলেন। ওয়ার্ডের অনেক বিষয় নিয়ে তিনি আমাকে পরামর্শ দিতেন। এমন একজন বীর মুক্তিযোদ্ধার দাফন কার্যে আমার টিম খোরশেদ অংশ গ্রহন করতে পেরে আমরা গর্ব বোধ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুন ও তার পরিবারকে ধৈর্য্য ধারণ করার জন্য আল্লাহ পাকের রহমত কামনা করি।
তার পরিবারের আহবানে মরহুমকে মাসদাইর কবরস্থানে গোসল শেষে বাদ জুম্মা দাফন করা হয়েছে। এটা ছিল টিম খোরশেদের ২১০ তম করোনা পজিটিভ মৃত দেহ দাফন।
আজ টিমে ছিলেন নাজমুল কবির নাহিদ, রানা মুজিব, আনোয়ার হোসেন, সুমন দেওয়ান, মোঃ সহিদ ও মোঃ নাঈম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..