• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : প্রধানমন্ত্রী

বিডিনিউজ আই ডেস্ক : / ৬২৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ জুন, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবর্তিত বিশ্বের নিরাপত্তা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সর্বোচ্চ পেশাদারী দক্ষতা ও উৎকর্ষতা অর্জনে মনোযোগী হওয়ার জন্য আজ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি- বাংলাদেশ সেনাবাহিনী অতীতের সাফল্য অব্যাহত রেখে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোন ধরনের দুর্যোগ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকবে।’
প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ৫১ এমএলআরএস রেজিমেন্টে টাইগার মালটিপল লঞ্চ রকেট মিসাইল সিস্টেম (এমএলআরএমএস) সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
এই টাইগার এমএলআরএমএস অন্যান্য আর্টিলারি সিস্টেমের তুলনায় কম সময়ে একই সাথে দূরবর্তী একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সেনাবাহিনীর বিদ্যমান সক্ষমতা আরো বৃদ্ধি করতে এটি একটি নতুন মাত্রা যোগ করবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি এই আধুনিক পদ্ধতি (এমএলআরএমএস) বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেনা সদস্যদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাসও বৃদ্ধি করবে।’
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সাভার সেনানিবাস প্রান্তে যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তৃতা করেন।
এ সময় টাইগার এমএলআরএস সম্পর্কে একটি অডিও-ভিজ্যুয়াল তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টাইগার এমএলআরএসকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়।
প্রধানমন্ত্রী সেনা সদস্যদের বলেন, দেশের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের পদক্ষেপের লক্ষ্যে এই দিনটি স্মরণীয় হয়ে ওঠে।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের যে কোনো প্রয়োজনের সময় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে চলেছে, বিশেষ করে এখন তারা চলমান বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবেলায় ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করছে।
শেখ হাসিনা করোনা ভাইরাসের আক্রমণ থেকে নিজেদের দূরে রাখতে স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য দেশবাসীর প্রতি তার আহ্বানের পুনরাবৃত্তি করেন।
তিনি বলেন, কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বিশ্বের অর্থনীতিকে থামিয়ে দিয়েছে। কিন্তু সরকার দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এখন অর্থনৈতিকভাবে আরও উন্নত বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে বিশ্বের অনেক দেশের সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, আমরা চাই বাংলাদেশ একটি উন্নত দেশ হবে, ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্ত হবে এবং প্রতিটি পরিবার ভালো অবস্থায় বাস করবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, ১৯৯৮ সালে তার সরকার সেনাবাহিনীর নতুন ব্রিগেড, ইউনিট ও ব্যাটালিয়ান অন্তর্ভুক্ত করার পাশাপাশি ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং ১৯৯৯ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি), আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) প্রতিষ্ঠা করে।
তিনি আরও বলেন, সরকার সেনাবাহিনীতে আর্মাড পারসোনেল ক্যারিয়ারস (এপিসি), এভিসি, যুদ্ধ ট্যাঙ্ক, হেলিকপ্টার এবং অন্যান্য সরঞ্জামও অন্তর্ভুক্ত করেছে।
তিনি বলেন, ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর তারা ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত ‘প্রতিরক্ষা নীতি’র সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ফোর্সেস গোল-২০৩০’ প্রণয়ন করে এবং তা বাস্তবায়ন করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ২০১৬ সালে বাংলাদেশ পিস বিল্ডিং সেন্টার (বিপিসি) প্রতিষ্ঠা করেছে। (বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..