• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখ শুনে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন মানবিক ডিসি জাহিদ সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক,পরিদর্শন কালে খুব শীঘ্রই উদ্বোধন :মোহাম্মদ আবদুর রউফ সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে যশোরে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং, যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ ফতুল্লায় ৬ দিন ধরে নিখোঁজ যুবক মিনহাজ শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেফতার

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি চাকু, একটি লোহার দন্ড ও একটি বৈদ্যুতিক তার জব্দ করা হয়।
বুধবার (২৬ মে) রাত রাত ১টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের মৌচাক এবং বৃহস্পতিবার (২৭ মে) ভোর ৫টায় সিদ্ধিরগঞ্জের ধনু হাজি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. উজ্জ্বল হোসেন (১৯), মো. রনি (১৯), মো. ইমন হোসেন (১৮), মো. কালাম হোসেন (১৯) ও মো. আলমগীর হোসেন (১৯)। বাকি তিনজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের নাম ও ছবি প্রকাশ করা হয়নি।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী ও ছিনতাই করতো। তারা বেশ কিছুদিন ধরে পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। এছাড়াও সাধারণ জনগণের সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল, নারীদের ভ্যানিটি ব্যাগে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ছিনিয়ে নিত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..