• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের সম্ভাব্য ১০ প্রার্থীকে নোটিশ

বিডিনিউজ আই ডেস্ক : / ২৭১৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ মে, ২০২১
সিলেট-৩ আসনের সম্ভাব্য প্রার্থী

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের অন্তত সম্ভাব্য ১০ প্রার্থীকে নোটিশ দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। বিধিবর্হিভূতভাবে নগরীর ভেতর বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়ে প্রচারণা করায় তাদের নোটিশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীদের সিটি করপোরেশন এলাকায় প্রচারণা চালানোর জন্য নির্ধারিত হারে কর পরিশোধ করার জন্য এ নোটিশ দেয়া হয়।

নোটিশপ্রাপ্তদের বেশিরভাগই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। নোটিশপ্রাপ্ত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি এডভোকেট নিজাম উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও অ্যাথলেটিক ফেডারেশনের সেক্রেটারি এডভোকেট আবদুর রকিব মন্টু, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা স্যার এনাম উল ইসলাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম বাবুল, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী ও মো. সেলিম আহমদ। নোটিশ ইস্যূর সত্যতা নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মিউনিসিপ্যালিটি ও সিটি করপোরেশন ট্যাক্স রুল ১৯৮৬ এর ১৪ ধারা অনুযায়ী সিলেট সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার রুমা তাদের নামে নোটিশ ইস্যূ করেন। এদের মধ্যে কয়েকজন প্রার্থীকে মোটা অংকের টাকা প্রদানের জন্য নোটিশ দেয়া হয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সিটি করপোরেশনের ভেতরে কেউ প্রচারণা চালাতে হলে করপোরেশনকে কর পরিশোধ করার বিধান রয়েছে। সিলেট-৩ আসনের অনেক সম্ভাব্য প্রার্থী তাদের নির্বাচনী এলাকার বাইরে নগরীর হুমায়ূন রশিদ চত্বর, কদমতলী ও উপশহরসহ নগরীর বিভিন্ন স্থানে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়েছেন। এজন্য বিধি অনুযায়ী তাদের রাজস্ব প্রদানের জন্য নোটিশ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..