• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন 

সোনিয়া গান্ধীর জিজ্ঞাসাবাদের প্রতিবাদ করায় রাহুল গান্ধী আটক

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, নয়াদিল্লী : ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং বেশ কয়েকজন কংগ্রেস সংসদ সদস্যকে আজ বিজয় চক থেকে আটক করেছে পুলিশ।
সরকারের বিভিন্ন সংস্থার ক্ষমতার অপব্যবহারের অভিযোগের প্রতি রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল করার জন্য রাহুল গান্ধী এবং কংগ্রেসের অন্যান্য সংসদ সদস্য বিজয় চকে জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয়।
বার্তা সংস্থা পিটিআই-এর প্রতিবেদনে বলা হয় রাহুল গান্ধীকে একটি পুলিশ বাসে রাখা হয়েছিল, কিন্তু কর্মকর্তারা তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানান নি। বিজয় চক বিক্ষোভ স্থল থেকে কংগ্রেসের অন্যান্য সংসদ সদস্যদের আটক করে আলাদা পুলিশ বাসে তুলে নিয়ে যাওয়া হয়।
কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য জয়রাম রমেশ টুইট বার্তায় বলেন, ‘সকল কংগ্রেস সংসদ সদস্য বিজয় চকে থামলেন এবং রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল করতে তাদের বাধা দেয়া হলো। তাদের জোরপূর্বক গ্রেফতার করা হলো। এখন আমরা পুলিশ বাসে রয়েছি, এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যা শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন। সোনিয়া গান্ধী ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র সম্পর্কিত অর্থ পাচারের মামলায় দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদের জন্য ইডির সামনে হাজির হওয়ার প্রেক্ষিতে কংগ্রেস সংসদ সদস্যবৃন্দ এর আগে সংসদে দলের কৌশল নির্ধারণের জন্য জড়ো হয়েছিল।
একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যেই তদন্ত সংস্থার সামনে হাজির হয়েছিলেন রাহুল গান্ধী।(বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..