• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

হৃদয় হত্যামামলায় আরও তিন আসামী গ্রেফতার

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
হৃদয় হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামী।

ফতুল্লা সংবাদদাতা: নারায়ণগঞ্জ ফতুল্লায় বিদ্যুৎ মিস্ত্রি হৃদয় (২৫) হত্যা মামলার এজাহারনামীয় আরো তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ জুন) রাতে ফতুল্লার হাজীগঞ্জ এলকায় অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে হৃদয় হত্যা মামলার প্রধান আসামী পারভেজসহ এজাহারনামীয় অপর আসামী দুলা কে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে র‌্যাব-১১’র সদস্যরা মামলার এজাহারনামীয় মাহাবুব নামক অপর এক আসামীকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে।
গ্রেফতারকৃত পারভেজ (২৫) ফতুল্লার পশ্চিম হাজীগঞ্জ বন্যাপাড়া সুমনের বাড়ীর ভাড়াটিয়া আব্দুল করিমের ভাড়াটিয়া, মাহাবুব (৩৫) পশ্চিম হাজিগঞ্জ ওয়াবদারপুলের মৃত আব্দুল আলীমের ছেলে, দুলাল (৩৫) হাজিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উচা বাড়ীর মৃত সামাদের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ফতুল্লার হাজীগঞ্জ এলকায় অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে হত্যা মামলার প্রধান আসামী পারভেজ ওরফে জামাই পারভেজ সহ এজাহারনামীয় অপর আসামী দুলাল কে গ্রেফতার করে পুলিশ।অপরদিকে র‌্যাব-১১’র সদস্যরা মামলার এজাহারনামীয় মাহাবুব নামক অপর এক আসামীকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে। গ্রেফতারকৃত আসামীদের সাত রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..