• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা

হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন

বিডিনিউজ আই ডেস্ক : / ২১৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১

বিডি নিউজ আই ডেস্ক: প্রযুক্তিগতভাবে আরও বেশকিছু পরিবর্তন আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ক্লাউডে স্বয়ংক্রিয়ভাবে চ্যাট ব্যাকআপ থাকবে এমনই একটি আপডেট আনতে চলেছে এই জনপ্রিয় অ্যাপ। ফেসবুকের মালিকানাধীন এই সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে যাদের ফোনে Android beta করা রয়েছে প্রাথমিকভাবে এই সুবিধা তারাই পাবে।

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর সময় এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা পান ব্যবহারকারীরা। অর্থাৎ, মেসেজ আদান-প্রদানের পুরো প্রক্রিয়া খুবই সুরক্ষিত থাকে। হ্যাক করার কোনও প্রশ্নই থাকে না। এবার ক্লাউডে ব্যাকআপ হিসেবে রাখা মেসেজের ক্ষেত্রেও একই প্রযুক্তি পরীক্ষা করে দেখছে হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানিয়েছে এই খবর। ক্লাউডে রাখা ডেটার ক্ষেত্রেও এনক্রিপশন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে গ্রাহকের তথ্য গোপনের মৌলিক অধিকার সেখানেও নিশ্চিত থাকবে৷ যদিও এনক্রিপশন প্রযুক্তি নিয়ে হোয়াটসঅ্যাপের নতুন পরীক্ষা-নিরীক্ষার ঝুঁকিপূর্ণ দিকটি হচ্ছে, ক্লাউডে ডেটা ব্যাকআপ হিসেবে রাখার পরে পাসকোর্ড হারিয়ে ফেললে সমস্যায় পড়তে পারে ইউজাররা।
এমনকী সেক্ষেত্রে ক্লাউডে জমা রাখা ফাইল উদ্ধার করে দিতে পারবে না হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও। ফলে এই ঝুঁকি থেকে যাচ্ছে। হোয়াটসঅ্যাপের আপডেট নিয়ে আরও নানা পরীক্ষা নিরীক্ষা করছে সংস্থা। যদিও অনেকেই নতুন এই আপডেটে নিজেদের অংশগ্রহণ করাতে মুখিয়ে রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..